,

প্রতারণার অভিযোগে শুটিং স্পট থেকে অভিনেত্রী আটক

news-image

অনলাইন ডেস্ক : ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে ভারতের হরিয়ানার গায়িকা এবং ২৭ বছর বয়সী অভিনেত্রী শিখা রাঘবকে শুটিং স্পট থেকে গ্রেফতার করা হয়েছে। এই অভিনেত্রীর বিরুদ্ধে নোটবাতিলের সময় এক নারীকে টাকা বদলানোর প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) হরিয়ানার বাহাদুরগড়ে শুটিং চলাকালে তাকে গ্রেফতার করা হয়। তবে শিখাকে জিজ্ঞাসাবাদের আগে শিখার আরও এক সাথী পবনকেও গ্রেফতার করেছে পুলিশ। দুই বছরের পুরনো মামলায় দিল্লির আদালত শিখাকে পলাতক ঘোষণা করেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের রানাপ্রতাপ বাগের বাসিন্দা সন্তোষ ভরদ্বাজ দু’বছর আগে ৬০ লাখ টাকার প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন। সন্তোষের কাছে দুবছর আগে ৬০ লাখ টাকার পুরনো নোট ছিল। যা শিখা এবং পবনের খুব কম মূল্যের বিনিময়ে সন্তোষের কাছে থেকে নেয়। তারা পুরনো নোট বদলে দেওয়ার লোভ দেখানোয় সন্তোষ তাদের কথায় রাজি হয় এবং টাকাও দিয়ে দেন।
কিন্তু তিনি জানিয়েছেন যে, তার টাকা শিখা এখনও বদলে দেননি। সন্তোষ অভিযোগ জানানোর পরেই পবনকে গ্রেফতার করা হয়। তারপর পবনের মাধ্যমেই শিখাকে গ্রেফতার করে পুলিশ। সূত্র: দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর