,

সেই রেখা রানীকে অবশেষে বদলি

news-image

অনলাইন ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত সিনিয়র স্টাফ নার্স রেখা রানী বণিককে অবশেষে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

রেখা বণিককে ওসমানী হাসপাতাল থেকে মৌলভীবাবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে বদলি করা হয়েছে।

অফিস আদেশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে রেখা বণিককে। অন্যথায় ৪র্থ দিন তিনি সরাসরি অব্যাহতি নিয়েছেন বলে গণ্য করা হবে।

অভিযোগ রয়েছে, রেখা রানী বণিক দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালে থেকে নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অন্যান্য নার্সদের সাথে দুর্ব্যবহার, রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের সাথে খারাপ আচরণ, নিয়মনীতি লঙ্ঘন করাসহ অসংখ্য অভিযোগ ছিল। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন অনেকে। নিজের বদলি ঠেকাতে তিনি নানা কৌশলের আশ্রয় নিতেন বলেও অভিযোগ আছে। অবশেষে তাকে বদলি করা হলো। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর