,

আগুন নিয়ন্ত্রণে জাতীয় জুট মিলের

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রায় চার ঘণ্টা পর সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোর ৬টার দিকে জাতীয় জুট মিলের ফিনিশিং বিভাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সিরাজগঞ্জের তিনটি ও কামারখন্দ ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৫টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে। তবে এখনও অঙ্গার নেভানোর কাজ চলছে।

জাতীয় জুট মিলের প্রকল্প প্রধান ও মহা-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, ফিনিশিং বিভাগে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে ব্যবস্থাপক (উৎপাদন) মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর