,

তিনি প্রত্যাখ্যান করেছিলেন সালমান খানকে

news-image

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউডের ভাইজান সালমান খান তাকে বলিউডে আসার কথা বলেন। সালমানের হাত ধরেই ২০১৩ সালে তার বলিউডে প্রবেশের কথা ছিল। তবে তিনি সালমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বাবা চাননি সালমানের হাত ধরে মেয়ে বলিউডে প্রবেশ করুক। আর বাবার মতামতের উপর আস্থা রেখে সালমানকে না করেছিলেন তিনি। সম্প্রতি ভারতের এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন টিনা আহুজা।

তিনি বলিউড তারকা গোবিন্দর মেয়ে। তার পুরো নাম নর্মদা আহুজা। ২০১৫ সালে ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ সিনেমার অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেছেন তিনি। যদিও এই সিনেমাটি দর্শক মনে তেমন সাড়া ফেলতে পারেনি।

বাবার পরামর্শ মতো কাজ করেন মেয়ে টিনা। বাবার মতই নাচতে ভালোবাসেন। অনেক বেশি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি, তবে বাছাই করে সই করার কথা ভাবেন। বাবার পরামর্শ ছাড়া কোনও চিত্রনাট্য পড়েও দেখেন না। শোনা যায়, সোনাক্ষী সিনহার আগে টিনা আহুজারই ‘দাবাং’ গার্ল হওয়ার কথা ছিল।

গুঞ্জন উঠেছে, ২০১৯ সালের শেষের দিকে বলিউডেরই কোনও বড় বাজেটের সিনেমায় তাকে দেখা যাবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর