,

ক্যাটরিনা দুর্দান্ত খেলোয়াড়!

news-image

বিনোদন ডেস্ক : দেখতে দারুণ সুন্দরী, হিংসে করার মত ফিটনেস। দুর্দান্ত নৃত্য ও অভিনয় দিয়ে অল্প সময়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ভিন্নধর্মী গুণের জন্য কিশোরী ও তরুণীদের কাছে হয়ে উঠেছেন আদর্শ একজন। সাধারণ নারী থেকে হয়ে উঠেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি তিনি নিজের আরও একটি প্রতিভা ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। মাত্র কয়েক ঘণ্টায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা খেলার মাঠে ব্যাট হাতে চার-ছক্কার দুর্দান্ত জাদু প্রদর্শন করেছেন। প্রতিটি বলে তার কৌশলগত মার বলে দিচ্ছে তিনি একজন পেশাদার খেলোয়াড়।

এতদিন ফিটনেসকে কাজে লাগিয়ে তিনি অভিনয়ে ও নৃত্যে জাদু দেখিয়েছিলেন। এবার বাইশ গজে দেখা মিলল ভিন্নধর্মী জাদুর। ভিডিওটি দেখার পর ক্যাটরিনাকে নিয়ে ভক্তদের জিজ্ঞাসা বহুগুণে বেড়ে যাবে।

পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা জানিয়েছেন, শুটিং শেষে সেটে তিনি ক্রিকেট খেলেছেন। বিশ্বকাপ নিকটে। আনুশকা শর্মার উদ্দেশে বলেছেন, তার স্বামী ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে যেন জানান ক্যাটরিনা অলরাউন্ডার হিসেবে খুব একটা খারাপ খেলেন না!

মূলত ‘ভারত’ সিনেমার সেটে ক্রিকেট খেলেছেন ক্যাটরিনা। নতুন বছরে বলিউড ভাইজান ও ক্যাটরিনা আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে ফের রুপালি পর্দায় সাড়া জাগাবেন বলে আশা করা হচ্ছে। কিছুদিন আগে বলিউড সুপারস্টার সালমান খানও এ রকম একটি ভিডিও শেয়ার করেছিলেন। আর এরই ধারাবাহিকতায় মাঠে চার-ছক্কা হাঁকালেন তার ‘ভারত’ ছবির সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর