,

আমিরাতে অবৈধ কর্মীদের ভাড়া বা আশ্রয় দিলে জরিমানা

news-image

ইউএই প্রতিনিধি : আমিরাতে অবৈধ কর্মীদের ভাড়া বা আশ্রয় প্রদান করলে এক লাখ দিরহাম জরিমানার যে বিধান করেছিল দেশটির কর্তৃপক্ষ, তা কার্যকর হয়েছে।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (জিডিআরএফএ) দুবাই তাদের সোশ্যাল মিডিয়া পেজে আমিরাতের অধিবাসীদের জন্য এই সতর্কতামূলক বার্তাটি প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীদের ভাড়া বা আশ্রয় দেয়া হলে এক লাখ দিরহাম জরিমানা করা হবে। সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি ‘আপনার স্থিতি সংশোধন দ্বারা নিজেকে সুরক্ষিত করুন’ এই প্রকল্প চালু করে। ওই প্রকল্পের আওতায় আমিরাতে অবৈধ বাসিন্দাদের সাধারণ ক্ষমার সুযোগ করে দেয়া হয়।

দীর্ঘ এই পাঁচ মাস সময়ের মধ্যে অবৈধ কর্মীগণ জরিমানা বা আইনি সমস্যাগুলোর মুখোমুখি হয়ে চাইলে স্থিতি সংশোধন করার বা দেশ ছাড়ার কথা বলা হয়।

এতে করে সরকার যথেষ্ট সাড়া পায়। গত বছরের ১ আগস্ট থেকে পর্যায়ক্রমে পাঁচ মাস সাধারণ ক্ষমার সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমানে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার সময় শেষ। তাই সারা দেশে নিবিড় প্রচারণা চালানো হবে এবং অবৈধ বাসিন্দা ও আইন লঙ্ঘনকারীদের কঠোর বিচারের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর