,

বাংলাদেশের জন্য পৃথিবী বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো

news-image

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় বিশ্ব বড় একটি দুর্ঘটনার হাত থেকে বাঁচলো। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া না হলে তারা মিয়ানমারে গণহত্যার শিকার হতো।মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।ড. মোমেন বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি। আমরা পৃথিবীকে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পেরেছি। আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে বড় গণহত্যার ঘটনা থেকে বাঁচিয়েছেন। এ জন্য তিনি বৈশ্বিক সম্প্রদায়ের কাছে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন ও বৈশ্বিক সম্প্রদায়ের বিরোধিতা প্রশ্নের উত্তরে আবদুল মোমেন বলেন, সেখানে বসবাসের উপযোগী করতে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ওখানের পরিবেশ সম্পর্কে বৈশ্বিক সম্প্রদায়ের কোনো ধারণা নেই বলেই তারা এর বিরোধিতা করছে। সময় এলে তাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। তখন তারা বুঝতে পারবেন। এনিয়ে আমরা আশাবাদী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট সমাধানে জাতিসংঘকে পাঁচটি প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয়, ততদিন পর্যন্ত রোহিঙ্গাদের অন্য দেশে স্থানান্তরের ব্যবস্থা করা। সমস্যা দূর হলে তারা মিয়ানমারে ফেরৎ যাবে। কফি আনান কমিশনের পরামর্শ বাস্তবায়ন করতে জাতিসংঘকে মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখা।

এছাড়া সমস্যা সমাধানে জাতিসংঘের মহাসচিবের সভাপতিত্বে বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের নিয়ে বৈঠক করে কোন দেশ কতজন নিতে পারবে আলোচনায় তা নিয়ে আসা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর