,

বসানো হলো পদ্মা সেতুর ৭ম স্প্যান

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর ৭ম স্প্যান খুঁটিতে বসানো হয়েছে। আজ বুধবার সকালে স্প্যানটি জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নং পিলারের উপর বসানো হয়। সকাল ৮টা থেকে পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়ে চলে ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

সেতুর ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ পিলারের ওপর ৭টি স্প্যানে এখন দৃশ্যমান প্রায় এক কিলোমিটার অবকাঠামো। ১৫০ মিটার লম্বা ও প্রস্থ ১৩ মিটার বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে উঠানো হয়। স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হল।

এছাড়া মাওয়া পয়েন্টে একটি স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর মোট দৃশ্য মান ১০৫০ মিটার। ৪২টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে। গত বছর অক্টোবরে প্রথম ও ১১ মার্চ তৃতীয় স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছিল জাজিরা প্রান্তে। চতুর্থ এবং পঞ্চম স্প্যানটি ৪০-৪১ ও ৪২ খুঁটির মাঝে উঠানো সম্পূর্ণ করেছিল সেতু বিভাগ। পঞ্চম স্প্যান বসানোর পর ৭৫০ মিটার দৃশ্যমান হয়। ৬ষ্ঠ স্প্যান বসানো হলে জাজিরা প্রান্তে ৯০০ মিটার মাওয়া প্রান্তে ১৫০ মিটার মোট ১০৫০ মিটার দৃশ্যমান হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর