,

রাখে আল্লাহ মারে কে, তিনতলা থেকে পড়েও বেঁচে গেল শিশু

news-image

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের দড়িসোম এলাকায় দাদির সঙ্গে তিনতলার ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে অক্ষত অবস্থায় অলৌলিকভাবে বেঁচে গেল ২৩ মাসের শিশুকন্যা রাবেয়া বশরী।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার ওলি উল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে প্রকৌশলী ওসমানের মেয়ে ১ বছর ১১ মাস বয়সী রাবেয়া বশরী তার দাদির কোলে উঠে নিজ বাড়ির তিনতলার ছাদে যায়। দাদি রাবেয়াকে ছাদে দাঁড় করিয়ে রশিতে কাপড় শুকাতে দিতে গেলে শিশু রাবেয়া ছাদের রেলিংয়ের ফাঁক দিয়ে উঁকি মারতে গিয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়।

পরে দাদির চিৎকারে বাড়ির লোকজন এসে ওই শিশুকে মাটি থেকে তুলে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জিসেলী ঘুষ মুনমুন ওই শিশুর প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শঙ্কামুক্ত বলে জানান।

শিশুটির দাদা ওলি উল্লাহ বলেন, সকাল ও বিকালে ওই শিশুটি তার সঙ্গে সর্বদা ইল্লালাহ বলে জিকির করত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর