,

উপজেলা নির্বাচন শুরু ৮ অথবা ৯ মার্চ থেকে

news-image

নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। এজন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন বৈঠক করে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। আর দ্বিতীয় থেকে পরবর্তী ধাপের ভোটগ্রহণ হবে ঈদের পর। সাতদিন পরপর এসব ধাপের ভোটগ্রহণ করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা মার্চে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন।

দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টির ভোট হবে পাঁচ ধাপে। অবশিষ্টগুলোর মেয়াদপূর্ণ হওয়া সাপেক্ষে ভোটগ্রহণ করবে ইসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর