,

কেন ‘গৃহবন্দী’ ছিলেন ইমতিয়াজ আহমেদ বুলবুল

news-image

‘সরকারের নির্দেশে ২০১২ সালে আমাকে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষী হিসেবে দাঁড়াতে হয়েছিল। সাহসিকতার সঙ্গে সাক্ষ্যপ্রমাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে। আর ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে আমি একজন। হত্যা করা হয়েছিল একসঙ্গে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে। কিন্তু এই সাক্ষ্যের কারণে আমার নিরপরাধ ছোট ভাই মিরাজকে হত্যা করা হবে, তা কখনো ভাবিনি। সরকারের কাছে বিচার চেয়েছি, বিচার পাইনি। ’১৫মে, ২০১৮ সালে ইমতিয়াজ আহমেদ বুলবুল ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানিয়েছিলেন।তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘এসব কারণে কোনো বাড়ির মালিক আমাকে বাসা ভাড়া দিতে চায় না। যেখানে ২০ বছরেরও বেশি সময় ধরে ছিলাম, সেই মগবাজারের বাসা ছেড়ে আমি এখন আফতাবনগরে বাসা ভাড়া নিয়েছি।’

ফেসবুকে আহমেদ ইমতিয়াজ বুলবুল আরও লিখেছিলেন, ‘একটি ঘরে ছয় বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ। আমার হার্টে আটটা ব্লক ধরা পড়েছে। এখন ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়।’বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল অনেক দিন থেকেই অসুস্থ ছিল। তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন।

তার হার্টের ধমনিতে আটটা ব্লক ছিল। গত বছর মে মাসে রিং পরানো হয়। সম্প্রতি, তার শরীরটা খুব ভালো যাচ্ছিল না। সমস্যা হচ্ছিল।গতকাল সোমবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারেননি। মঙ্গলবার সকালে তিনি রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় ইন্তেকাল করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর