,

নতুন পিটিশন ফিচার ফেসবুকের

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘কমিউনিটি অ্যাকশনস’ নামের নতুন একটি পিটিশন ফিচার চালু করেছে ফেসবুক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য এটা চালু করা হয়। দ্রুতই ফিচারটি সারা বিশ্বের সব গ্রাহকের জন্য চালু হবে।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে নিউজ ফিডে বিভিন্ন ধরনের পিটিশন চালু করতে পারবেন গ্রাহকরা। আর এতে ‘সাপোর্ট’ অপশনে ক্লিক করে অন্যরাও এতে সমর্থন জানাতে পারবেন।

চাইলে পিটিশনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগত আরও তথ্য বা ভিডিও শেয়ার করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট সরকারি সংস্থা বা কর্মকর্তাদের এসব পিটিশনের সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে। এতে এই পিটিশন সম্পর্কিত সব তথ্য পাবে তারা। পাশাপাশি পিটিশনে নিজেদের মন্তব্যও যুক্ত করতে পারবে।

পিটিশনের সাহায্যে যেকোনও বিষয় সম্পর্কিত ইভেন্ট খুলে বিস্তারিত আলোচনা করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবে এটি। অর্থাৎ ফেসবুকের কার্যক্রমকে আরও গতিশীল করবে এই ফিচার।

গেজেটস নাউয়ের এই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আছে। আর তা হলো কোনও পিটিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ট্যাগ করা যাবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর