মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমোডের ঢাকনা তুলেই…

news-image

অনলাইন ডেস্ক : মাত্রই বাথরুমে ঢুকেছিলেন। ভেবেছিলেন, নিশ্চিন্তে শৌচকর্ম সেরে বেরিয়ে আসবেন। কিন্তু তা আর হল না। কমোডের ঢাকনা তুলেই আঁতকে উঠলেন এক ব্যক্তি। ছিটকে বাইরে বেরিয়ে এলেন তিনি। এসে যা শোনালেন, তাতে আঁতকে উঠলেন পরিবারের সবাই। উঁকি দিয়ে দেখলেন, সত্যিই বটে। কমোডের মধ্যে গুটিসুটি মেরে পড়ে রয়েছে আস্ত এক অজগর সাপ।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পশ্চিম উইনামের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার বিষয়টি সামনে এনেছে ব্রিসবেন বন দফতরের সরীসৃপ বিভাগ। নিজেদের ফেসবুক পেজে কমোডের মধ্যে থাকা অবস্থায় অজগর সাপটির ছবি পোস্ট করেছে তারা। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ওই ছবি শেয়ার করেছেন। আবার আতঙ্কও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ জানিয়েছেন, এ বার থেকে বাথরুমে যেতে সত্যি-ই ভয় করবে। কেউ কেউ আবার কমোডের ঢাকনা খোলা না রাখার পরামর্শ দিয়েছেন।

ব্রিসবেন সরীসৃপ বিভাগের প্রধান স্টুয়ার্ট লেলর সংবাদমাধ্যমকে জানান, সম্প্রতি ওই পরিবারের কাছ থেকে ফোন পান তাঁরা। গিয়ে দেখেন কমোডের মধ্যে ইংরেজির ‘এস’-এর আকারে পড়ে রয়েছে সাপটি। তাঁদের দেখে নিজে থেকেই মাথা তোলে। যার পর থলিতে ভরে তাকে কমোড থেকে বের করে নিয়ে চলে আসেন তাঁরা। স্টুয়ার্ট লেলরের দাবি, বাথরুমের পাইপ বেয়েই উঠে এসেছিল সাপটি। তবে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন তিনি। কারণ ‘কার্পেট’প্রজাতির ওই সাপটির বিষ নেই। তবে কাছে গেলে বিপদ হতে পারে বলে সতর্ক করেছেন।

অজগর শিকার করা একেবারে নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়। বরং চোখে পড়লে সাপ ধরার লাইসেন্সপ্রাপ্ত লোকজনকে খবর দেওয়াই নিয়ম। তবে সেখানে এমন ঘটনা এই প্রথম নয়। গতবছর জুলাই মাসে টাউন্সভিলে নিজের বাড়ির বাথরুমে একই পরিস্থিতির মুখোমুখি হল এক ব্যক্তি। তার আগে মার্চ মাসে সানশাইন কোস্টে বাড়ির বাথরুমে গিয়েছিল এক কিশোর। সেখানে আচমকাই তার পা পেঁচিয়ে ধরে একটি অজগর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক