,

মেয়র পদে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত বিকালে : সিইসি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের বিষয়ে আজ বিকালে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি বলেন, ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ বিকালে নেয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনে নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণে এই আয়োজন করা হয়।

সিইসি বলেন, সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকালে কমিশনসভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, কিছু দিন আগে একটি বড় নির্বাচন হলো। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে, সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইসি এই আদেশের বিপক্ষে আপিল করে। পরে স্থগিতাদেশ তুলে নিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর