,

জাজিরায় যাচ্ছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে ষষ্ঠ স্প্যানটি বসতে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে স্প্যানটি নিয়ে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরার দিকে রওনা দেয় ভাসমান ক্রেন।

সেতু–সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, আজ সকাল নয়টার দিকে স্প্যানটি নিয়ে তাঁরা রওনা হয়েছেন। আগামীকাল বুধবার অথবা পরশু বৃহস্পতিবারের মধ্যে এটি বসানো হবে।

এর আগে ১৫ জানুয়ারি স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু পদ্মায় নাব্যতা–সংকটে তা পিছিয়ে দেওয়া হয়। নদীতে ড্রেজিং করে গভীরতা বৃদ্ধি করে আজ স্প্যানটি নেওয়া হচ্ছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হবে। এ ছাড়া মাওয়া প্রান্তে স্প্যান স্থাপনের কাজ চলছে।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে সপ্তম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছে। ষষ্ঠ স্প্যানটি বসানো হবে সেতুর ৩৭ ও ৩৬ নম্বর পিলারের (খুঁটি) ওপর। আর সপ্তম স্প্যানটি ৩৬ ও ৩৫ পিলার দুটিতে বসানো হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর