,

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আরও বেশি নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আরও বেশি নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকাল ১০টার পর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে এ কথা বলেন তিনি। সভায় ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রবৃদ্ধি আমরা ৭ দশমিক ৮ মাত্রায় উন্নীত করতে পেরেছি। এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে। আর এসব বিষয় মাথায় রেখে আমাদের প্রকল্প বাছাই করা এবং বাস্তবায়নে দৃষ্টি দিতে হবে।’

তালিকায় রয়েছে মেয়র হানিফ ফ্লাইওভার ও ডেমরায় সুলতানা কামাল সেতুর সংযোগ মহাসড়ক চার লেন প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৩৬৮ কোটি টাকা। এর বাইরে টেক্সটাইল, ভোকেশনাল ইনস্টিটিউট উন্নয়ন ও কারু শিল্প ফাউন্ডেশন, জাদুঘর ফাউন্ডেশন ও গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী প্রকল্প রয়েছে একনেক সভায় তালিকায়।

সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর