,

২৬ ধনীর হাতে ৩৮০ কোটি দরিদ্রের সমান সম্পদ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে গরিব ৩৮০ কোটি মানুষের সম্পদের সমপরিমাণ সম্পদ রয়েছে শীর্ষ ২৬ ধনীর হাতে। এ ২৬ ধনীর সম্পদের পরিমাণ ১ লাখ ৪০ হাজার কোটি ডলার, যা বিশ্বের সবচেয়ে দরিদ্র অর্ধেক জনগোষ্ঠীর সম্পদের সমান। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনকে সামনে রেখে দাতব্য সংস্থা অক্সফাম এ তথ্য জানায়।

অক্সফামের প্রতিবেদন থেকে জানা যায়, ধনীদের সম্পদ গত বছর প্রতিদিন ২৫০ কোটি ডলার করে বেড়েছে। বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের সিইও জেফ বেজোসের উদাহরণ টেনে এতে বলা হয়, তার সম্পত্তি ১১ হাজার ২০০ কোটি ডলার বেড়েছে। এ সম্পত্তির মাত্র ১ শতাংশ ৫০ লাখ জনসংখ্যার দেশ ইথিওপিয়ার পুরো স্বাস্থ্য বাজেটের সমান।

অক্সফামের ১০৬ পৃষ্ঠার প্রতিবেদনটিতে আরও বলা হয়, ধনীর ধন বাড়লেও দরিদ্রদের সম্পদ কমেছে বিশ্বব্যাপী। বিশ্বের ২২০০ বিলিওনিয়ারের সম্পত্তির মূল্য ২০১৮ সালে বেড়েছে ৯০০ বিলিয়ন ডলার। তাদের সম্পত্তি বৃদ্ধির হার ১২ শতাংশ। বিপরীতে বিশ্বের দরিদ্র অর্ধেক মানুষের সম্পত্তি কমেছে ১১ শতাংশ। এ অর্থনৈতিক বৈষম্য জনঅসন্তোষকেও উসকে দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর উদাহরণ হিসেবে ফ্রান্সের চলমান ইয়েলো ভেস্ট আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

অতিধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কয়েক দশক ধরেই কম হারে কর দিচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এর ফলে বিশ্বব্যাপী শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য বাড়ছে। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে প্রতিদিন ১০ হাজার মানুষ মারা যাচ্ছে। অনেক দেশ সরকারি সেবা খাতে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ার কারণেও বৈষম্য বাড়ছে বলে জানায় অক্সফাম। এর ফলে স্বাস্থ্যসেবা না পাওয়ায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ২৬২ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না।

অক্সফাম ধনীদের কাছে আবেদন জানায়, ধনীরা যেন তাদের সম্পদের ওপর অতিরিক্ত দশমিক ৫ শতাংশ কর দেন। আর তা দিয়ে সুবিধাবঞ্চিত ২৬ কোটি ২০ লাখ শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যাবে এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত ৩৩ লাখ মানুষকে দেওয়া যাবে স্বাস্থ্যসেবা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর