,

লুসি প্রথম মা হচ্ছেন, সন্তানের পিতার পরিচয় গোপন রাখবেন

news-image

অনলাইন ডেস্ক : প্রথম সন্তানের মা হচ্ছেন বৃটিশ রিয়েলিটি টেলিভিশন তারকা ও গ্লামারাস মডেল জেমা লুসি। কিন্তু তার গর্ভে যে সন্তান রয়েছে তার পিতা কে তা প্রকাশ করবেন না তিনি। তবে জানিয়েছেন, অপ্রত্যাশিতভাবে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েছেন এবং এটাই তার জীবনে প্রথম এমন ঘটনা।

জেমা লুসির বয়স এখন ৩০ বছর। তিনি এ সম্পর্কে বৃটেনের দ্য সান অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তবে একটি জায়গায় রহস্য লুকিয়ে রেখেছেন। তাহলো কার সন্তান তার পেটে ধারণ করছেন তা তিনি কাউকে বলবেন না। তবে সন্তান জন্ম দিতে গিয়ে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন এবং এতে প্রচণ্ড এক বিষণ্নতা কাজ করে তা স্বীকার করেছেন।

সম্প্রতি তিনি দেখতে পান সকালে ঘুম থেকে উঠতে গিয়ে অসুস্থ বোধ করছেন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় তিনি মা হতে চলেছেন। এ কথা শুনেই যেন চমকে গিয়েছিলেন। ‘সেলিব্রেটি বিগ ব্রাদার’ তারকা জেমা লুসি এমন খবর শোনার পর নিজেকে একা ও বিপন্ন ভাবতে থাকেন। বন্ধুবান্ধব ও পরিবার থেকে নিজেকে আলাদা করে ফেলেন। ঘোরাঘুরি করতে থাকেন অন্ধকারের মধ্যে। এমন এক বিষণ্ন অবস্থা থেকে তিনি বেরিয়ে এসেছেন। নিজে নিজে উপলব্ধি করেছেন- হ্যাঁ, আমিও সন্তান ধারণ করতে পারি।

নিজের মুখে স্বীকার করেছেন, যখন আমি নিজেকে অন্তঃসত্ত্বা দেখতে পেলাম তখন প্রচণ্ড এক হতাশা আমাকে গ্রাস করে। প্রথমেই কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হয় না, কারো জীবনে অকস্মাৎ এভাবে একটি পরিবর্তনের জন্য কেউ প্রস্তুত থাকে। বিশেষ করে, যখন তা ঘটে যায় পরিকল্পনাবিহীন।

এ বিষয়ে অনেক দিন ধরে আমি ভেবেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চাটাকে ধারণ করার জন্য। কিন্তু প্রথম তিনটি মাস ছিল খুবই কষ্টের। আমি কোনো কৌতুক করছি না। কারণ, এর সঙ্গে যুক্ত ছিল আবেগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর