,

৫৩ বছর বয়সে ৬০’র বেশি ‘বেঞ্চপ্রেস’ করলেন সালমান! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের নতুন ছবি ‘ভারত’র। ছবিটির পরিচালনা করছেন আলি আব্বাস। সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ছবিতে সালমান খানকে কুড়ি থেকে ৭০ বছরের দেখানো হয়েছে। অবশ্যই ‘ভারত’ ছবির জন্য অধীর অপেক্ষায় তার ভক্তরা।

তবে ইদানীং কাজের ফাঁকে নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে সালমান খানকে। সম্প্রতি মুম্বাইয়ের একটি ‘জিম’ উদ্বোধনে এসে সেখানে নিজের ফিটনেসের নমুনা দেখালেন তিনি। ৫৩ বছর বয়সে প্রায় ষাটের বেশি ‘বেঞ্চপ্রেস’করলেন তিনি। এই ব্যায়ামটি চেস্ট মাসলস এর জন্য করা হয়। তবে নতুনরা এই ব্যায়াম করলে বিপদ হতে পারে। তাই এই ছবি তিনি তাঁর ইনস্টা পোস্টে দিয়ে তার ফ্যানদের সতর্ক করে দেন।

সালমান সেই পোস্টে লেখেন, ‘‘রোজ করলে ঠিক আছে, তবে নতুন হলে অবশ্যই ট্রেনারের সঙ্গে পারামর্শ করে করতে হবে’’।
এমনিতে ভারতীয় সিনেমায় এখন যে সব নায়ক নায়িকাকে স্বাস্থ্যচর্চা করতে দেখা যায়, তাদের পথপ্রদর্শক হলেন সালমান খান। নিজের ব্যক্তিগত ‘জিম’এ অনেক নতুন তারকাদের ট্রেনার দিয়ে শরীর গঠন করতে উৎসাহ দিয়েছেন। তাই নিজের ফ্যানদের কাছে ভিডিও পৌঁছানর সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছেন।

https://www.instagram.com/p/BsxyYqIg1mq/?utm_source=ig_web_copy_link

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর