,

পাষণ্ড মায়ের নির্মমতা

news-image

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : এক মাসের শিশু ছেলেকে পানিতে ফেলে হত্যার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক পাষণ্ড মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার উপজেলার ওয়াবদারহাট শান্তিকুটিরের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ঘটনার দিন বিকেলে আমাকে এক ব্যক্তি ফোন করে জানান, শান্তি কুটিরের পাশের বাড়িতে এক মাসের একটি শিশু ছেলে হারিয়ে গেছে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে ছুটে যাই।

ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় শিশু এন্ড্র সীমিয়ন মিত্রের মা মনিষা অধিকারীর (২০) কথাবার্তায় আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা মনিষা অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে মনিষা তার জা ও ভাসুরকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছে।

মনিষা অধিকারী ওয়াবাদারহাট গ্রামের লিংকন মিত্রের স্ত্রী। লিংকন মিত্র ঢাকায় চাকরি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর