,

নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

news-image

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে। সেখানে কয়েকটি পরিবার থাকলেও অন্য পরিবারগুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, আগুনে অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা নেওয়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা কারাগারসহ একটি সিএনজি পাম্প।

অগ্নিকবলিত বস্তির ১০০ গজ দূরেই জেলা কারাগার ও একটি সিএনজি পাম্প রয়েছে। এ ছাড়া ওই বস্তির মাঝখানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার অফিস।

মণ্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১