,

বিশ্বের প্রথম হাঁটতে সক্ষম গাড়ি

news-image

অনলাইন ডেস্ক : হাঁটতে সক্ষম বিশ্বের প্রথম গাড়ির নাম ‘এলিভেট’। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই গাড়িটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস টেকনোলজির প্রদর্শনীতে তারা হাজির করে বিশেষ ধরনের একটি গাড়ি।

হুন্দাইয়ের নতুন উদ্ভাবন এলিভেট শুধু ছুটবে না হাঁটবেও। খাড়া জায়গায় চড়তেও পারবে। কারণ এই গাড়িতে চাকা ছড়াও রয়েছে রোবটিক পা। যা দিয়ে হাঁটাচলা, উঁচু কোনো জায়গায় চড়তে পারবে এই গাড়ি।

মূলত দুর্গম জায়গায় চলার জন্যই তৈরি করা হয়েছে এই গাড়ি। যেসব এলাকায় সাধারণ গাড়ি চলতে অক্ষম, সেই এলাকায় গিয়ে নিজের ক্ষমতা দেখাবে এলিভেট। মহাকাশেও এলিভেট কাজ করতে পারবে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

কোম্পানিটি জানিয়েছে, যে কোনো জায়গায় যেতে পারবে ‘এলিভেট’। এই গাড়ির চারটি পা রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সিঁড়ি বেয়েও উঠে যেতে পারবে এই গাড়ি। পা নাড়িয়ে চলাফেরার সময় গাড়ির ভেতরে বসে থাকা যাত্রীর বিশেষ ঝাঁকুনিও লাগবে না। আবার বরফের মধ্যে যদি আটকে যায় তো হেঁটে রাস্তায় ফিরে আবারও চলতে পারবে এই অভিনব গাড়ি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর