,

গরুর জন্য ভারতে তৈরি হচ্ছে শ্মশান

news-image

অনলাইন ডেস্ক : গরু সৎকার করতে এবার শ্মশান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। শনিবার মধ্যপ্রদেশের ভোপাল সিটি কর্পোরেশনের মেয়র ও বিজেপি নেতা অলোক শর্মা এমন ষোষণা দিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম ডেকানক্রনিকল’র।

অলোক শর্মা বলেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে।ভারতে গরু সৎকারের জন্য প্রথম শ্মশান হবে এটি।

ভোপাল পৌরসভার প্রান্তঘেঁষে পাঁচ একর জায়গাজুড়ে তৈরি হবে গো-শ্মশান। এর মধ্যে জায়গা নির্বাচনও সম্পন্ন হয়েছে, জানিয়েছেন অলোক।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যপ্রদেশের রাজ্যসভার নির্বাচনী প্রচারে গরুর কল্যাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপির শিবরাজ সিং চৌহান ভোপালে গরুর জন্য শ্মশান বানানোর উদ্যোগ নিলেও তিনি তা কার্যকর করেননি।

ভারতে গরুর জন্য শ্মশান তৈরির উদ্যোগ

২০১৭ সালে গরুর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিজেপির এ নেতা ক্ষমতায় এসে ওই রাজ্যে গোহত্যা, ও গরু-ব্যবসা বন্ধ করেছেন।

গরু-ছাগলদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি রুপি বরাদ্দও দিয়েছিলেন যোগী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর