,

পাইকগাছায় বাস ও নছিমনের সংঘর্ষে শিশুসহ নিহত ২

news-image

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বাস ও নছিমনের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহত শিশু আল-আমিন উপজেলার খড়িয়া গ্রামের মিজানুর গাজীর ছেলে এবং ফজলু গাজী (৩৫) একই এলাকার সুরোত গাজীর ছেলে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।

এ দুর্ঘটনায় নছিমন চালক মিজানুর জানান, ‘রবিবার ঝিকরগাছা থেকে নছিমনযোগে আমরা বাড়ি আসছিলাম। পথিমধ্যে বিকাল পৌনে ৩টার দিকে আগড়ঘাটা বাজার মোড়ে পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা-ব-৬৪১ নং খুলনাগামী যাত্রীবাহী বাস নছিমনকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ৪ বছরের শিশু ছেলে আল-আমিন মারা যায়।’

ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, ‘আহত দুইজনের মধ্যে ফজলুর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে পথিমধ্যেই সে মারা যায়।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার মন্ডল জানান, ‘শিশু আল-আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। অপর দিকে আহত দুইজনের মধ্যে মিজানুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ফজলুর ডান পা ভেঙ্গে মাংস বেরিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনায় প্রেরণ করা হয়।’

ওসি আমিনুল ইসলাম দুইজন নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর