,

ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলকের পরিকল্পনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে রেলপথ মন্ত্রণালয়। এটা করা হলে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

রাজধানীতে রেলভবনে রোববার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত দশ বছরে রেলে মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। তবে টিকিট কালোবাজারি তা কিছুটা নষ্ট করে দিচ্ছে। চাহিদার সঙ্গে যখন বাস্তবতার সামঞ্জস্য না থাকে, তখন টিকিট কালোবাজারি হয়।

স্টেশন মাস্টারের জবাবদিহি নিশ্চিত করতে এনআইডি দিয়ে টিকিট কেনার পদ্ধতি শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী রেলভবনে আসবেন। রেলের সেবা আরও কীভাবে ডিজিটাল করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

ইতিমধ্যে কোনো কোনো রুটে অনলাইনে ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্মনিবন্ধন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর