,

ঢাকাই ছবিতে দীর্ঘ বিরতির পর মুনমুন ও আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক :  অশ্লীলতার অভিযোগ নিয়ে ঢাকাই ছবি থেকে সরে যেতে হয়েছিল একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে।

গুণী নির্মাতা এহতেশামের হাত ধরে ১৯৯৮ সালে ‘মৌমাছি’ ছবিতে সর্বপ্রথম অভিষেক হয় চিত্রনায়িকা মুনমুনের।

টানা ৯০টির মতো ছবিতে অভিনয় করে হঠাৎ আড়ালে চলে যান তিনি।

যদিও মুনমুন বরাবরই দাবি করেছেন অশ্লীল ছবির জন্য তিনি দায়ী নন। কিংবা তার কোনো দৃশ্যে অশ্লীলতা ছিল না। বিয়ে করে সংসার জীবনে সময় দিতেই চলচ্চিত্রে অভিনয় থেকে মুখ ফিরিয়েছিলেন বলে দাবি মুনমুনের।

অশ্লীলতার অভিযোগ এসেছিল এ সময়ের নায়িকা আঁচলের বিরুদ্ধেও। যদিও ক্যারিয়ারের প্রথম থেকেই আঁচল সিনেমায় পোশাকের ব্যাপারে ছিলেন বেশ রক্ষণশীল।

বিশেষ করে তার ‘বেইলি রোড’, ‘ভুল’সহ সব ছবিতেই তাকে নিজেকে বাঙালি বেশেই উপস্থিত হতে দেখা গেছে। তবে পরের দিকে আঁচলও অনেকটা হতাশ হয়ে সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন।

অবশেষে আবারও ফিরেছেন মুনমুন ও আঁচল।

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ নামে একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।

এ ছবির কাজও মাঝে বন্ধ ছিল। গত সপ্তাহ থেকে আবারও শুটিং শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর