,

এক মিশনে তিন তারকা

news-image

বিনোদন প্রতিবেদক : একের পর এক খুন। লাশের পাশে খুনি রেখে যাচ্ছে ক্লু। পুলিশ তবু কুল-কিনারা করতে পারছে না। এগিয়ে আসেন ডিটেকটিভ লাভলু মিয়া। এ অবস্থায় খুনি নিজেই ফোন করে গোয়েন্দাকে- এমন এক গল্প নিয়ে তৈরি হয়েছে আলোচিত মৌলিক গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নতুন গল্প ‘সিরিয়াল কিলার’। মোট তিন পর্বে শেষ হবে গল্পটি।

সাকিব রায়হান পরিচালিত ও বাংলাঢোল প্রযোজিত ওয়েব সিরিজটিতে বরাবরের মতোই নাম ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। রহস্য উন্মোচনে এবার ডিবি পুলিশের চরিত্রে তার সঙ্গে যুক্ত হয়েছেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা খান।

এই গোয়েন্দা সিরিজে অভিনয় প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘এর আগেও আমি ক্রাইম থ্রিলারে কাজ করেছি। তবে এটি একটু অন্যরকম এই কারণে যে, হত্যার পর খুনি ক্লু দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, উপস্থাপনাতে রয়েছে নতুনত্ব। চিত্রনাট্যও বেশ মজাদার। সহশিল্পী হিসেবে পাভেল ভাই (আজাদ আবুল কালাম) ও ঈশানা অনেক সহযোগিতা করেছেন। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

নির্মাতা সাকিব রায়হান জানান, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে ১৭ জানুয়ারি উন্মুক্ত করা হয়েছে ‘সিরিয়াল কিলার’-এর প্রথম পর্ব। এতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার সজিব, নাজমুল ইসলাম জন, রিফাত জাহান, শামিম আহমেদসহ অনেকে। অচিরেই অন্য দুটি পর্ব উন্মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর