,

সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার আড়াইহাজার সড়কের বৈরাবেরটেক তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম জানান, আজ ভোরে সাদা রঙের প্রাইভেটকারে চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাপাতাল মর্গে পাঠানো হয়। খাদে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর