,

সাড়ে ৭৭ কোটি ই-মেইল ও ২ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস!

news-image

আপনার ই-মেইল আর খুব গোপন পাসওয়ার্ড হয়তো ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে বহু কোটি হ্যাকার, স্প্যামারের কাছে। বিশ্বের যে কোনও প্রান্তে। আপনার অজান্তে। হয়তো আলোর চেয়েও বেশি গতিবেগে।সম্প্রতি একটি রিপোর্ট জানাচ্ছে, অন্তত ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গেছে হ্যাকার, স্প্যামারদের হাতে হাতে।

ডেটাবেসগুলি ওই সব ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্যপ্রযুক্তির একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’। যার নাম ‘কালেকশন #ওয়ান’। যদি তা সত্যি হয়ে থাকে, তা হলে ফেসবুক কাণ্ডের চেয়েও বড় এই তথ্য-ফাঁস কেলেঙ্কারি, বলছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।

এই ঘটনাটি প্রথম নজরে আসে তথ্য (ডেটা) সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা ট্রয় হান্টের। যিনি ‘হ্যাভ আই বিন পন্‌ড’ নামে একটি ওয়েবসাইট চালান। এই ওয়েবসাইটে যে কোনো ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেয়, কোনো সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেল অ্যাড্রেস খুলেছিল কি না। কত বার খুলেছিল। কোথা কোথা থেকে হ্যাকার, স্প্যামাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মে-ল অ্যাড্রেসে ঢুকেছিল। কত তথ্যাদি তারা চুরি করেছিল।

সেই ট্রয় হান্টই তার ব্লগে লিখেছেন, ‘‘২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গেছে।’’

‘কালেকশন #ওয়ান’-এর ডেটা স্টোরেজের ক্ষমতা ৮৭ গিগাবাইট। তার মধ্যে রয়েছে ১২ হাজার বিভিন্ন ধরনের ফাইল। সেই সব ডেটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড-বেসড শেয়ারিং ওয়েবসাইট ‘মেগা’র কাছে। হান্ট জানিয়েছেন, এই ‘মেগা’ আদতে হ্যাকার, স্প্যামারদের একটি সংগঠিত ফোরাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর