,

বাংলাদেশের সাত রঙের চায়ের স্বাদ নিয়ে সৌদি গণমাধ্যমে প্রতিবেদন

news-image

ডেস্ক রিপোর্ট: গত শতাব্দী থেকে ঐতিহ্যের সঙ্গে চা-পানের স্বাদ মানুষ উপভোগ করে আসছে। সৌদির জনপ্রিয় গণমাধ্যম আরব নিউজে বাংলাদেশের সাত রঙের চায়ের স্বাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

আরব নিউজের প্রতিবদেনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে চা প্রেমীদের ‘সাত রঙা’ চায়ের স্বাদ বিপ্লব ঘটিয়েছে। ঢাকায় তৈরি ওই চায়ে সাত ধরনের রং ও সাত ধরনের স্বাদ রয়েছে।

রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সিলেটের শ্রীমঙ্গলে এটি তৈরি করছেন ৩২ বছর বয়সী সাইফুল ইসলাম। চা উৎপাদক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। নতুন ধরনের চা তার অনুপ্রেরণা ছিল।

সাইফুল ইসলাম বলেন, আমার ছোটবেলা থেকে দেখছি এখানকার উৎপন্ন চা সারা দেশ ও বিদেশে পাঠানো হয়।

সাইফুল ইসলাম বলেন, আমার পড়ালেখা শেষ করে আমি কিছু করার চিন্তা করি। ভালো স্বাদের সঙ্গে একটি ভালো চা উৎপাদন করার জন্য আমার আবেগ দিন দিন বেড়ে উঠেছে। আমি পরীক্ষা চালাই বিভিন্ন ধরনের চায়ের ওপর। শেষমেশ আমি জ্যাকপটের সঙ্গে আমার স্বপ্নকে মেলাই। আমি আবিষ্কার করি সাত রঙা চা।

শ্রীমঙ্গলে সাত লেয়ারের চা নতুন চমকপ্রদ বিষয়। এর আগে রমেশ রাম গৌর নামে সাইফুলের এক প্রতিবেশী পাঁচ লেয়ারের চা তৈরি করেছে ২০০৬ সালে। ঢাকা থেকে পর্যটকরা ভ্রমণে গেলে এমন চা পান করত। তখন ওই চা জনপ্রিয়তা পায়।

গৌরের বিভিন্ন রঙের চা দেখে সাইফুল অনুপ্রেরণা পায়। পরে সে শ্রীমঙ্গলে একটি দোকান খোলে।

এর এক বছর পরে চাহিদা বাড়াতে ঢাকার খিলগাঁওয়ের তালতলা মার্কেটে সে চলে আসে। তালতলায় সাইফুলের দোকান চালু করার পর থেকে চাপ্রেমীদের কাছে এটি জনপ্রিয় হয়। চা প্রেমীরা খুশিতে এক ডলারের বিনিময়ে এ চা পানের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর