,

অভিনেত্রী মেহজাবিন গোপনে বিয়ে করলেন!

news-image
বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতাদের একজন আদনান আল রাজিব। বিজ্ঞাপন নাটক নির্মান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। অন্যদিকে নাটক, টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

বেশ অনেক দিন ধরেই মিডিয়াতে গুঞ্জন আছে যে বেশ চুটিয়ে প্রেম করছেন এই দুই তারকা। পাশাপাশি গুঞ্জনও আছে বিয়েও করেছেন তারা। প্রেমের সম্পর্কের জের ধরেই বিয়ে হয়েছে তাদের।

এদিকে আদনান আল রাজিব আর মেহজাবিনের একটি ছবি মিডিয়া মহলে ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা গিয়েছে তারা দুজন মোনাজাত ধরে আছেন। ছবিতে মেহজাবিন- আদনানের বন্ধু মহলের অনেককেই দেখা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিনের। দুজনের পরিবারের মধ্যেও জানাশোনা। তাই ওই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। এই অভিনেত্রী ও নির্মাতার ঘনিষ্ঠরাও বিয়ের ব্যাপারটি জানেন।

গেলো বছর মেহেজাবিন তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন , ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস কর এবং তুমি থাকবে যেখানে।’

তবে কি সত্যি বিয়ে করলেন এই দুই তারকা। প্রেমের গুঞ্জন থেকে এখন বিয়ের গুঞ্জন। এখন শুধু জানার অপেক্ষায় সেই গুঞ্জন কতটুকু সত্য।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর