,

নুসরাত জাহান ক্ষুব্ধ বিয়ে-বিচ্ছেদের খবরে

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান প্রেম, বিয়ে ও বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার । ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন, ‘যারা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন, তারা কি আমার বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন? ইদানীং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটছে। এতে আমার বা আমার পরিবারের কিছু আসে যায় না। কারণ এ কথাগুলো আমরা মানি না।’

গত বুধবার ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, চার বছর আগে ভিক্টর ঘোষকে গোপনে বিয়ে করেন নুসরাত। অনেক দিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। অবশেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভিক্টরের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে এই অভিনেত্রীর। ডিভোর্স নিতে ভিক্টরকে মোটা অঙ্কের অর্থও দিয়েছেন তিনি। এমন খবর প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নুসরাত জাহান।

এছাড়া গুঞ্জন উঠেছে-ভিক্টর ঘোষের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই নায়িকা। একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। সেই সম্পর্ক বিয়ের দিকে নিচ্ছেন তিনি।

তবে ভিক্টর ঘোষকে বিয়ের কথা কখনো স্বীকার করেননি নুসরাত। বরং পরস্পর লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে জানিয়েছিলেন। এ প্রসঙ্গে কয়েক মাস আগে ভারতীয় সংবাদমাধ্যমে নুসরাত বলেন, ‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমাতেও অভিনয় করেছেন নুসরাত। গত ২১ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর