,

স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন ড. কামাল হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।

শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন বলে ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু জানান।

তিনি বলেন, “স্যার হেলথ চেক আপের জন্য রাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সেখানে কুইন এলিজাবেথ হসপিটালে তার চেক আপ হবে।”

কামাল হোসেনের সঙ্গে তার হামিদা হোসেনও রয়েছেন বলে জানান তিনি। পাঁচ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ভরাডুবি হয়েছে তাদের।

এবারের নির্বাচনে ২৫৭টি আসন পাওয়া আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করেছে। অপরদিকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে ঐক্যফ্রন্ট ঘোষণা দিয়েছে, তাদের নির্বাচিতরা সংসদে গিয়ে শপথ নেবেন না।

নির্বাচনের ফল বাতিল করে ‘নির্দলীয় সরকারের অধীনে’ নতুন নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় নাগরিক সংলাপ করবে ঐক্যফ্রন্ট। ওই কর্মসূচিতে কামাল হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। আগামী সপ্তাহের শেষদিকেই তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের মিন্টু জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর