,

চলতি মাসেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’

news-image

অনলাইন ডেস্ক : গতবছর জানুয়ারিতে একসঙ্গে দেখা গিয়েছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। বছর ঘুরতে একবার বিশ্ববাসী দেখবে চাঁদের আরেক সৌন্দর। চলতি মাসের ২০ অথবা ২১ তারিখে (টাইমজোনের ওপরে নির্ভর করছে) দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকে এই ঘটনা দেখা যাবে। ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। এর পরে আবার ২০২১ সালের ২৬ জুন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।

কখন, কোথায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (সুপার ব্লাড মুন) দেখা যাবে?

২১ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪১ মিনিটের দিকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। ৬২ মিনিট ধরে চলবে গ্রহণ। এশিয়ার কোনো দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না। এছাড়াও পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ ৬২ মিনিট ধরে চললেও সম্পূর্ণ গ্রহণটি চলবে ৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে।

চন্দ্রগ্রহণ কি

চাঁদ ও সূর্যের সঙ্গে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়।

‘সুপার ব্লাড মুন’ কী?

চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে একটি লাল আভা দেখা হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসৃত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। নীল ও বেগুনি রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নাম ‘সুপার ব্লাড মুন’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর