,

দ্বিতীয় সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

news-image

অনলাইন ডেস্ক : ছেলে সন্তানের মা হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের এক কন্যা সন্তানের মা হন টিউলিপ।

ক্যামডেন নিউ জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এই এমপি বৃহস্পতিবার সকালে রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে টিউলিপ ছেলে সন্তানের মা হন। নতুন এই সন্তানের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

গত মঙ্গলবার টিউলিপের অস্ত্রোপচারের সময় নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা। তবে ব্রেক্সিট ইস্যুতে সেদিন ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন তিনি। হুইলচেয়ারে করে স্বামীর সঙ্গে পার্লামেন্টে গিয়ে ভোট দেন টিউলিপ।

সন্তানের জন্মের পর টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর