,

নাটোরে ‘কুড়িয়ে পাওয়া আমড়া’ খেয়ে শিশুর মৃত্যু

news-image

নাটোর প্রতিবেদক : নাটোরের সিংড়ায় রাস্তায় কুড়িয়ে পাওয়া আমড়া খেয়ে আব্দুল্লাহ (৩) নামের এক শিশু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। আমড়া খেয়ে নিহতের বড় বোন ফাতেমা খাতুন অসুস্থ হয়ে পড়ায় তাকে (৭) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সোহেল রানার সন্তান। শিশু দুটি সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহত ওই শিশুর মা আফরোজা খাতুন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে খাদেম সোহেল রানার কন্যা ফাতেমা খাতুন তার ভাই আব্দুল্লাহ কে নিয়ে সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাড়ি ফিরছিল।

পথে মসজিদের পার্শ্বে বাজারের রাস্তায় দুটি আমড়া কুড়িয়ে পায়। পরে বাড়ি ফিরে দুই ভাইবোন আমড়াটি খেয়ে ফেললে তারা অসুস্থ হয়ে পড়ে।

পরে দুইজনই বমি ও পায়খানা করতে শুরু করে। পরে অসুস্থ অবস্থায় তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টায় শিশু আব্দুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বিকাল ৩টায় অপর শিশু ফাতেমা খাতুনকে অসুস্থ্য অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম বলেন, কুড়িয়ে পাওয়া আমড়া খেয়েই শিশু আব্দুল্লার মৃত্যু হয়েছে। আর অপর শিশু এখনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

খবর পেয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা। এসময় তিনি খাদেম সোহেল রানার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং অসুস্থ শিশুকন্যার সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের অনুরোধ করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শিশু আব্দুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর শিশু ফাতেমা খাতুনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সে একাধিক বার বমি ও পাতলা পায়খানা করেছে। তবে আমড়াতে কি ছিল বা কেন এই ঘটনা ঘটলো বিষয়টি কেমিক্যাল টেস্ট ছাড়া বলা সম্ভব নয়। তবে ১২ঘণ্টা পেরিয়ে গেলেও ফাতেমা খাতুন সুস্থ্য না হওয়ায় তিনি জরুরি বোর্ড ডেকে বিষয়টি দেখা হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নেয়ামুল আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর