,

টার্গেট ছুঁতে ব্যর্থ কর্মীদের অভিনব শাস্তি, ভাইরাল ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত রাস্তায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন কোর্ট-টাই পরিহিত কিছু নারী-পুরুষ। তাদের সামনে পতাকা হাতে হেঁটে চলেছেন আরও একজন। আশপাশ দিয়ে যাওয়া পথচারীরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছেন। কেউবা আবারও ছবি তুলছেন, আবার কেউ কেউ ভিডিও করছেন। না, এটা কোনো নাটক-সিনেমার গল্প কিংবা কোনো প্রতিবাদের কর্মসূচি নয়। এটা ছিল শাস্তির একটি পন্থা। ইতোমধ্যে এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। এবং যা দেখার পর বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ঘটনাটি চীনের। বছর শেষে কোম্পানির দেওয়া টার্গেটে পৌঁছতে পারেননি। আর এজন্য শাস্তি হিসেবে তাদের ভিড়েঠাসা রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করে দেশটির সেই কোম্পানিটি। পুলিশের হস্তক্ষেপে মধ্যস্থতার ওই শাস্তি থেকে রেহাই পান কোম্পানির কর্মীরা। তবে ততক্ষণে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমধ্যমের খবর অনুযায়ী, ওই কোম্পানিটিকে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই ভিডিও দেখে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কোম্পানির কর্মীদেরই দোষারোপ করেছেন। কেন তারা ওই শাস্তি মাথা পেতে নিলেন? কেউ কেউ প্রশ্ন তুলেছেন টাকার জন্য এভাবে মাথা বিকিয়ে কীভাবে দেওয়া য়ায়?

https://youtu.be/Wcgy7QEd6II

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর