,

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপের আহ্বান জাতিসংঘের

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক অঙ্গনে যেন ইতিবাচক ফলাফল আনা যায় সেজন্য এই সংলাপ আয়োজন করতে বলছে বিশ্ব সংস্থাটি। শুক্রবার (১৮ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র এই আহ্বান জানান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতারের অভিযোগের ব্যাপারে পর্যবেক্ষণ জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে নির্বাচন ত্রুটিহীন ছিল না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে আমরা অর্থবহ সংলাপে বসার আহ্বান জানাচ্ছি, যেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যথাশীঘ্রই ইতিবাচকতা আসে।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতিসংঘ কোনো বিশেষ দূত বা দল পাঠাতে আগ্রহী কি-না, এমন এক প্রশ্নের জবাবে গুতিয়েরেসের মুখপাত্র বলেন, ম্যান্ডেট বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এমন কোনো তদন্তে আমরা যেতে পারি না।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে উদারতা দেখিয়েছে সেজন্য জাতিসংঘ ভীষণভাবে কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর