,

ফের বিতর্কিত আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : টুইটারে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মধ্যে পড়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা। এর আগেও নানা বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী। তবে এবার তাকে নিয়ে সমালোচনার বিষয়টি অন্য রকম। টুইটারে একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার দিয়েছেন আনুশকা। সেই বিজ্ঞাপনটির মডেল তিনি নিজেই।

এখানে দেখা যাচ্ছে, একটি ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটছেন অনুশকা। সঙ্গে আরও দুই তরুণী। তাদের মধ্যে এক জনের পোশাকের পিঠের চেন খুলে যায়। হাত চাপা দিয়ে তরুণীকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান অনুশকা। বিজ্ঞাপনের শেষে এসে দেখা যায়, অনুশকা পানমশলা খাচ্ছেন।

সবই তো ঠিক আছে। তাহলে বিতর্ক কেন ? কারণ হলো অনুশকা এই ধরনের কোনও সামগ্রীর বিজ্ঞাপন করবেন না বলে জানিয়েছিলেন অনেক আগে। তার পরেও কেন তিনি এমন ধরনের সামগ্রীর বিজ্ঞাপন করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

এক নেটিজেন এমনও প্রশ্ন তোলেন, ক’দিন আগে এক ব্যক্তিকে রাস্তায় আবর্জনা ফেলতে দেখে প্রতিবাদী হয়েছিলেন অনুশকা। পান মশলা কি কোনো খাওয়ার মতো জিনিস? এখন কেন অনুশকা অন্যের মুখে আবর্জনা ফেলাকে প্রচার দিচ্ছেন?

এখনো সমালোচনার ব্যাপারে মুখ খোলোননি নায়িকা । দেখার বিষয় তিনি সব প্রশ্নের উত্তরে নতুন কোনও পোস্ট করেন কি না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর