,

মেহেরপুরে স্বামীর লিঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে তৃতীয় বিয়ে করায় রনজিত আলী (৪৫) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তন করেছেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে আটক করেছে পুলিশ। আহত রনজিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রনজিত আলীর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কয়েক বছর আগে জরিনা খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কয়েক বছর পর আবারো রনজিত তৃতীয় বিয়ে করেন। শুক্রবার রাতে রনজিত তার দ্বিতীয় স্ত্রীর জরিনার কাছে গেলে ক্ষুব্ধ হয়ে ব্লেড দিয়ে কৌশলে তার লিঙ্গ কেটে ফেলেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশিরা রনজিতকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্বামীর লিঙ্গ কর্তনের খবর শুনে রাতেই দ্বিতীয় স্ত্রী জরিনাকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, স্বামীর লিঙ্গ কর্তনকারী জরিনাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর