,

খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

১৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করলে এ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়। কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কোটাচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টার দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত  ট্রেন উদ্ধারে কাজ শুরু করে।

কোটাচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তিনটি ট্রেনের যাত্রা বাতিল ঘোষণা করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের শত শত যাত্রী। তবে যাত্রীদের নিরাপত্তায় স্টেশনগুলোতে সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন করা হয়।।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর