,

জম্মু-কাশ্মীরে ভয়াবহ তুষারধস, বাড়ছে মৃতের সংখ্যা

news-image

ফের তুষারধস। এবার ঘটনাস্থল লাদাখের খারদুংলা। শুক্রবার জম্মু-কাশ্মীরের ওই জায়গায় তুষার ধস হয়। এর জেরে বরফের নিচে প্রায় ১০ জন আটকে পড়েছে বলে জানা গেছে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি অভিযানে রয়েছে সেনা ও পুলিশ। এখনও পর্যন্ত জানা গেছে, বরফের অন্তত তিনটি গাড়ি আটকে রয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনটি গাড়ি বরফভর্তি করার জন্য খারদুংলায় গিয়েছিল। একটি গাড়িতে বরফ ভর্তি করার কাজ শেষ হয়ে গিয়েছিল। অন্য একটি গাড়িতে বরফ ভরার সময় দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় এখনও পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বাকি ছ’জনের হদিশ এখনও মেলেনি। তাদের খোঁজে তল্লাশি চলছে। তাদের কী অবস্থায় উদ্ধার করা যাবে, তা সন্দিহান সেনা ও পুলিশ।প্রসঙ্গত, বৃহস্পতিবারই তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল। কাশ্মীরের নয়টি জেলায় এই সতর্কতা জারি হয়। তার মধ্যে ছিল, অনন্তনাগ, কুলগাম, বড়গাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্দেরবাল, কারগিল ও লে জেলা। তুষারধস প্রবণ এলাকায় কাউকে না যেতেও নিষেধ করা হয়।

বৃহস্পতিবার কাশ্মীর উপত্যকায় ব্যাপক পরিমাণ তুষারধস হয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর