,

‘যৌন হেনস্থা করা হয়েছিল, বুঝতেই পারিনি’

news-image

অনলাইন ডেস্ক : শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছিলেন মাস কয়েক আগে। অভিযোগের আঙুল ছিল বলি অভিনেতা নানা পটেকরসহ আরও কয়েকজনের দিকে। তারপর থেকেই #মিটু ঝড়ে উত্তাল হয়েছিল বলিউড।

বহু তারকা নিজেদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে জানিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো স্বরা ভাস্করের নাম।

স্বরা জানিয়েছেন, বহু বছর আগে এক পরিচালক তাকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তা সে সময় বুঝতেই পারেননি নায়িকা। না! সেই পরিচালকের নাম প্রকাশ্যে বলেননি স্বরা।
স্বরার কথায়, ছয় থেকে আট বছর আমার বুঝতে সময় লেগেছিল। সে সময় কোনও একটা আলোচনায় আমি অন্য কাউকে তার হেনস্থার কথা বলতে শুনেছিলাম। তখন আমি ভেবেছিলাম, আমার সঙ্গে যেটা হয়েছিল কাজের জায়গায় সেটাও তো তা হলে যৌন হেনস্থা! আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক।

স্বরা বোঝাতে চেয়েছেন, সে সময় তার বয়স অনেক কম। অনভিজ্ঞতার কারণেই খারাপ আচরণের মানে বুঝতে পারেননি তিনি। ‘এখনও আমরা বাচ্চা মেয়েদের বোঝাই না, খারাপ আচরণের মানেটা কী। তারা হয়ত শুধু অস্বস্তিটা বোঝে, যেমন আমারও অস্বস্তি হয়েছিল’ স্বীকারোক্তি স্বরার। সামাজিক ভাবে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর