,

ছয় দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ দূত

news-image

অনলাইন ডেস্ক : ছয় দিনের সফরে আজ শনিবার বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন এবং তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এছাড়া তিনি নোয়াখালীর ভাসানচরেও যেতে পারেন ইয়াংহি লি। এই দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে সরকার।

রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করছেন ইয়াংহি লি। আজ থাইল্যান্ড থেকে সরাসরি তিনি ঢাকা আসবেন।

ইয়াংহি লি মিয়ানমারের মানবাধিকার বিষয়ক দূত হলেও মিয়ানমার কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। একইসঙ্গে সহযোগিতা দিতেও অস্বীকৃতি জানিয়েছে।

দেশটির দাবি, স্থানীয় বাসিন্দা ও এনজিওগুলো অভিযোগ করেছে যে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার পর্যালোচনা পক্ষপাতমূলক। এ জন্য মিয়ানমারে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তার বদলে অন্য কাউকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

ইয়াংহি লি আগামী মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪০তম সেশনে রোহিঙ্গা নির্যাতনসহ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার প্রতিবেদন সুপারিশসহ জমা দেবেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর