,

মদ-গাঁজা আর শুকরের মাংসে মেতে আছে সেই সৌদি তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : প্রতিনিয়ত বিশ্বজুড়ে কত রকমের ঘটনাই না ঘটে চলেছে। তবে কিছু কিছু ঘটনা আসলেই অবাক করার মত। আর বিশেষ করে সৌদি আরব এখন প্রায়ই বিভিন্ন ঘটনার কেন্দ্রে থাকে।

বাড়ি থেকে পালিয়ে ব্যাংককের বিমানবন্দরে আটকে পড়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন (১৮) কানাডায় আশ্রয় পেয়েছেন। এরই মধ্যে কানাডায় পৌঁছেছেন তিনি।

শনিবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে কুনুনের তার দেশে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।

কানডায় গিয়েই রাহাফ তার ‘নতুন জীবনযাত্রার’ কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে মদ, শুকরের মাংস আর গাঁজা হয়ে উঠেছে তার জীবনসঙ্গী।

তাকে দেখা গেছে পশ্চিমা ধাঁচের পোশাক পরিহীত। তার শরীরে এখন হাঁটু পর্যন্ত উলের পোশাক। গত মঙ্গলবার স্ন্যাপচ্যাটে কিছু ছবি শেয়ার করেছেন রাহাফ। এতে তিনি জীবনে প্রথম কানাডিয়ান স্টাইলে বেকন খাচ্ছেন (শূকরের হিমায়িত মাংস) বলে জানিয়েছেন।

এই ছবির সঙ্গেই তিনি মদ এবং সিগারেটের টুকরার ছবি দিয়ে সেগুলো দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। কানাডায় সাধারণত এভাবে গাঁজা ভরে সিগারেট খাওয়া হয়। সম্প্রতি দেশটি গাঁজাকে বৈধতা দিয়েছে। বিভিন্ন প্রদেশের নিজস্ব রীতি মেনে ১৮/১৯ বছর বয়সী থেকে সবাই গাঁজা সেবন করতে পারেন।

সিগারেট খাওয়ার ও মদের ছবি শেয়ার করেছেন রাহাফ। একটি ছবিতে ক্যাপশন দিয়েছেন, মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায় বসে ‘বাষ্প’ উড়াচ্ছি।পরিবারের বিরুদ্ধে নানান নির্যাতন আর নিপীড়নের অভিযোগ তুলে শেষ পর্যন্ত কানাডায় আশ্রয় পেয়েছে ওই তরুণী। ইতোমধ্যে তার নতুন জীবনের এক সপ্তাহ পার হয়েছে। আর এই এক সপ্তাহ জীবনযাপনের চিত্রই পাওয়া গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও অভিজ্ঞতায়। সূত্র: ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর