,

অভিনেতা ও পরিচালক সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি ও চলচ্চিত্রের অভিনেতা এবং পরিচালক তানভীর হাসান সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উত্তরা (পূর্ব) থানার পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তানভীর হাসান সুমনের বোন কোহিনূর নাহার আখন্দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তানভীর হাসান অনেক দিন থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশ ধারণা করছে, মানসিকভাবে অসুস্থতার কারণেই হয়তো তানভীর হাসান আত্মহত্যা করেছেন।

উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, তানভীর হাসান সুমন বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘুমাতে যান। রুমের দরজা ভেতর থেকে ভেজানো ছিল। সকাল সাড়ে ১০টার দিকে রুম পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা রুমের ভেতর প্রবেশ করেন। তখন প্রথম তিনি তানভীর হাসানকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে তানভীর হাসান সুমনের বাসায় তারা যান।’

তানভীর ঢাকা লিটল থিয়েটারের সদস্য ছিলেন। পরে তিনি নাট্যকেন্দ্রে যোগ দেন। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে অল্প দিনেই সুনাম অর্জন করেন। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। ছবি আঁকতেন, ছিলেন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর