,

সংসদ সদস্য মঞ্চে নাচলেন অভিনেত্রীর সঙ্গে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মঞ্চে মন্ত্রীর সামনে গানের তালে তালে নেচেছেন একজন সংসদ সদস্য। পরে মন্ত্রীও চেয়ার থেকে উঠে গানের সঙ্গে হাততালি দেন। এ সময় বলিউডের অভিনেত্রী রাবিনা টেন্ডনও হাততালির সঙ্গে নাচতে থাকেন। গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদম শহরে এক অনুষ্ঠানে তাদের এভাবে নাচতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, প্রতি বছরের মতো এবারও খাদ্যমেলার আয়োজন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। গতকাল দমদমে সেই খাদ্যমেলার উদ্বোধন করা হয়। দমদম খাদ্যমেলার উদ্বোধনে এসেছিলেন অভিনেত্রী রাবিনা টেন্ডন। সেখানে উপস্থিত ছিলেন এই খাদ্যমেলার পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, এলাকার সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় ও রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় গান ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’-এর তালে তালে মঞ্চে নাচছেন ৭২ বছর বয়সী সংসদ সদস্য সৌগত রায়। তার পাশেই নাচতে দেখা যায় অভিনেত্রী রাবিনা টেন্ডনকে। এই নাচ দেখে মঞ্চে বসা মন্ত্রী ব্রাত্য বসু হেসে ফেলেন। এ সময় মুখে হাত দিয়ে তিনি হাসি চেপে রাখারও চেষ্টা করেন।

কিছুক্ষণ পর মন্ত্রী ব্রাত্য বসুকে চেয়ার থেকে উঠতে বলেন অভিনেত্রী রাবিনা টেন্ডন। সংসদ সদস্যও একই অনুরোধ করেন। পরে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং হাততালি দেন।

https://www.facebook.com/kuchuteoriginal/videos/282437592442388/?t=0

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর