,

সম্পর্ক শেষ সালমান-জেসিয়ার!

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত-সমালোচিত জুটি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম ও অভিনয়শিল্পী সালমান মুক্তাদিরের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। কয়েক দিন আগে গভীর রাতে সালমানের বাসার গেটে ধাক্কাধাক্কি এবং ইট নিক্ষেপের ঘটনার বিষয়ে মুখ খুলে এমন তথ্যই জানিয়েছেন জেসিয়া ইসলাম।

জানা গেছে, সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলামের মধ্যে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। হঠাৎ করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যার কারণে ‘বাধ্য হয়ে’ হয়েই জেসিয়া গভীররাতে সালমানের বাসায় হানা দেন।

সম্প্রতি গভীর রাতে সালমানের বাসার গেটে ধাক্কাধাক্কি ও ইট নিক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়। যে তরুণী ওই ঘটনা ঘটিয়েছিলেন তিনি জেসিয়া ইসলাম। বাসার সামনে থেকে ভিডিওটি ধারণ করা হয়। ওই ঘটনার পর এই জুটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

জেসিয়া বলেন, আমরা দেড় বছর ধরে প্রেম করছি। বিয়ের কমিটমেন্ট নিয়ে আমাদের এই সম্পর্ক, পড়াশোনা শেষ হলে বা তার আগেই আমাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু কিছুদিন থেকে সালমান আমার কাছে কিছু বিষয় গোপন করছিল।

তিনি বলেন, ঘটনার দিন সালমান আমার সঙ্গে সালমান একটা বিষয়ে মিথ্যা বলে। যেটা একটা প্রেমের সম্পর্কের মাঝে কোনোভাবেই ঘটা সম্ভব নয়, স্পর্শকাতর। বিষয়টি বুঝতে পেরে ওর বাসায় যেতে বাধ্য হই আমি। সে ভাবতে পারেনি, এত রাতে আমি যাব। কিন্তু অন্য কোনো উপায় আমার জানা ছিল না।

সালমান প্রতারণা করেছে জানিয়ে জেসিয়া বলেন, আসলে সে সম্পর্ককে সম্মান করতে জানে না। একদিন নিয়ে তাকে বড় ধরনের দুর্ভোগে পড়তে হবে। দেড় বছরের সম্পর্ক আমার জন্য একটা বড় শিক্ষা। আপাতত এসব চ্যাপ্টার ক্লোজড। আমি এখন নিজেকে নিয়ে থাকতে চাই, পড়াশোনা করতে চাই, ক্যারিয়ারে মনোযোগী হতে চাই। এতোদিন সালমানের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক কাজ করতে পারিনি। এখন বাধা নেই। নিজের সেসব কাজের প্রতি মনোযোগী হবো।

এ বিষয়ে সালমান মুক্তাদিরের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলাম মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। এইসব ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচঞ্জা-সমালোচনা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর