,

আবারও বিয়ে করলেন সালমা

news-image

বিনোদন ডেস্ক : আবারও বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল মঙ্গলবার ছিল তার জন্মদিন। এদিনই সংবাদমাধ্যমকে আবারও বিয়ের কথা জানিয়েছেন তিনি।

শিবলীর সঙ্গে সালমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর। কিন্তু এতদিন পর কেন এ সিদ্ধান্ত? জবাবে তিনি বলেন, পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। নিজেও খুব একাকীত্ব বোধ করছি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, পড়াশোনার জন্য এ বছরেই দেশের বাইরে যাব। এর আগেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাই। বাসার লোকজনও সে অনুযায়ী এগোচ্ছে। খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে।

এদিকে সালমার সঙ্গে বিচ্ছেদের কিছু দিন পরই নতুন জীবন শুরু করেছেন শিবলী সাদিক। তবে সালমা ও শিবলীর মেয়ে স্নেহা শিবলীর সঙ্গেই থাকে।

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শিবলী সাদিক ও সালমার। পারিবারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর