,

জানুয়ারি জুড়েই অব্যাহত থাকবে শীতের তীব্রতা

news-image

সারা দেশে শীতের আমেজ থাকবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত। জানুয়ারি মাস জুড়েই অনুভূত হবে শীতের তীব্রতা। এ সময়ে উত্তরের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কুয়াশার আচ্ছাদন আর হিমেল হাওয়ার দাপটে উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। জানুয়ারি জুড়েই থাকবে এমন অবস্থা। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মধ্য ফেব্রুয়ারির আগে এসব অঞ্চলের মানুষ শীত থেকে রেহাই পাচ্ছে না।

বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় দিনের বেলায় ঢাকায় গরম অনুভূত হচ্ছে। তবে, জানুয়ারি মাস জুড়েই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকবে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। নগরবাসী বলছে, আগের বছরের তুলনায় এবার শীত কিছুটা বেশি। তবে গ্রামের তুলনায় শহরের তাপমাত্রা বেশ সহনীয়। শীতজনিত রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর